বেপরোয়া লড়ির ধাক্কায় মৃত্যু হল এক লটারী বিক্রেতার। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটছে শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার রামপুরের আমতলা এলাকায়। জানা গেছে শনিবার সকালে রায়গঞ্জ বিন্দোল সড়কে রাস্তার পাশেই দাড়িয়ে ছিলেন রামপুর লহণ্ডার বাসিন্দা লটারি বিক্রেতা সুব্রত রাহা (৬০)। বাড়ি লহন্ডা গ্রামে। আচমকা এক বিন্দোল অভিমুখে যাওয়ার দ্রুতগামী লড়ি অন্য একটি ছোটো গাড়িকে ওভারটেক করতে গিয়ে সুব্রত বাবু কে পিষে দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় সুব্রতবাবুকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সুব্রত বাবুর মৃত্যু হয়। ঘাতক গাড়িটিকে আটক করা হলেও গাড়ির চালক পলাতক। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/03c6ZGYF2q4
উত্তরদিনাজপুর